• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বিডি নিউজ আই: এমপিওভুক্ত ও নন এমপিও প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আজ রবিবার রাতে এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিশেষ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

বিশেষ এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিও পদে ১২ হাজার এবং ননএমপিও পদে ২ হাজার ৩৫৬ জনসহ মোট ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় শূন্য পদ পূরণের জন্য শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে শর্ত সাপেক্ষে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..