• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

জাহাঙ্গীর হোসেন / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমে মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধে কার্যকর সুফল পাওয়া সম্ভব।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির এসব কথা বলেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ও উপজেলাভিত্তিক স্থানীয় প্রশাসনকে সক্রিয় ও সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি বলেন, কর্মশালায় উপস্থিত অতিথিরা আজ যা জেনে যাচ্ছেন, তা যেন পরবর্তীতে তারা সাধারণ মানুষকে জানান। পাশাপাশি মানবপাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মানবপাচার এবং অভিবাসী চোরাচালান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নারায়ণগঞ্জ সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণসহ নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..