• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন 

সাংবাদিকতায় পরিচ্ছন্ন ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রেস কাউন্সিল কাজ করছে : চেয়ারম্যান

বিডিনিউজ আই ডেস্ক : / ২০৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বিডি নিউজ আই, রাজশাহী : বাংলাদেশ প্রেস কাউন্সিল (বিপিসি)-র চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছেন, সমাজের সার্বিক উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি পুনরুদ্ধারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ এখানে সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি সুস্পষ্টভাবে বলেন, সাংবাদিকতার নামে সকল প্রকার শঠতা, জনগণের সাথে প্রতারণা ও মিথ্যাচারের আমরা কঠোর বিরোধী।
রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিপিসি’র আয়োজনে রাজশাহী সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিপিসির কার্যক্রমসহ এর লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বিচারপতি নিজামুল হক বলেন, সাংবাদিকতায় শৃঙ্খলাহীনতার কোনো স্থান নেই। সামগ্রিকভাবে দেশের উন্নয়ন প্রক্রিয়াকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বস্তুনিষ্ঠ ও প্রকৃত সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্য রাখেন বিপিসি সচিব শাহ আলম, জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ।
বিচারপতি নিজামুল হক সাংবাদিকতা শুধুমাত্র সাংবাদিকদের জন্য উল্লেখ করে বলেন, অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে অনৈতিক কৌশলের বিরুদ্ধে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন।
‘আন্ডারগ্রাউন্ড মিডিয়া প্রিন্ট ও অনলাইন উভয়ই আমাদের দুর্ভাগ্য, ‘বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে, তিনি বলেন, মহৎ পেশার মর্যাদা রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, তারা বিপিসিকে সময় উপযোগী করতে কাজ করছেন যাতে এটি কর্মরত সাংবাদিকদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।
বিচারপতি নিজামুল হক (নাসিম) বলেন, জাতীয় অখন্ডতা কৌশল (এনআইএস), তথ্যের অধিকার (আরটিআই), সিটিজেন চার্টার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (জিআরএস) এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এই পাঁচটি সুশাসনের উপাদান রয়েছে।
তিনি উপস্থিত সাংবাদিকদের এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান, যাতে করে জনগণ সঠিকভাবে এসব বিষয়ের সুফল পেতে পারে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..