• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অবশেষে শুরু হচ্ছে বিকেএমইএ`র প্রধান কার্যালয়ের কাজ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর প্রধান কার্যালয়ের কাজ। নির্মাণের এই কাজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন বিকেএমইএ’র নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা।

বিকেএমইএ’র সিইও স্বাক্ষরিত বুধবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

২০০৯ সালে ঢাকার তৎকালীন শেরাটন হোটেলে (বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল) ৫ম নীট এক্সপো-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেএমইএ’র প্রধান কার্যালয় ‘বিকেএমইএ কমপ্লেক্স’ নারায়ণগঞ্জে স্থাপনের নির্দেশনা প্রদান করেন বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এরই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের চাষাড়ার নবাব সলিমুল্লাহ রোডে ভবন নির্মাণের জায়গা ক্রয় করে বিকেএমইএ। কিন্তু নানাবিধ জটিলতার কারণে দীর্ঘদিন কাজটি বন্ধ থাকে।
সমস্যা নিরসনে গত ২৩ ও ২৪ জুলাই মেয়রের সাথে বিকেএমইএ সভাপতির টেলিফোনিক কথোপকথোন হয়। আলোচনার পরিপ্রেক্ষিতেই বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এর নের্তৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল গত ২৫ জুলাই মেয়রের সাথে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল এবং বিকেএমইএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান পরিচালক মঞ্জুরুল হক।

উক্ত স্বাক্ষাতে বিকেএমইএ সভাপতি মহোদয়ের অনুরোধ পত্রের মাধ্যমে প্রতিনিধি দল মেয়রের কাছে জটিলতা নিরসনে সহায়তা করার অনুরোধ জানালে, তিনি (মাননীয় মেয়র) দেশের উন্নয়নের স্বার্থে তথা নারায়ণগঞ্জের স্বার্থে সামনের প্লটের কিছু অংশ নিয়ে জটিলতা নিরসনে তৎক্ষনাত পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের নির্মাণ কার্যক্রম আবার পুরোদমে শুরু হয়েছে। মেয়রের এই আন্তরিক উদ্যোগ এবং তাৎক্ষনিক সহযোগিতার জন্য বিকেএমইএ’র পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিকেএমইএ সভাপতি এ. কে. এম সেলিম ওসমান এমপি, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালনা পর্ষদ ও সকল সদস্য প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা।
নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ভবনটির নির্মান কাজ শেষ হলে বাংলাদেশের প্রধানতম রপ্তানীখাত নীটওয়্যার সেক্টরের সূতিকাগার হিসেবে নারায়ণগঞ্জেই এর প্রধান কার্যালয়ের কার্যক্রম চলবে। আমরা আশা করি, সামনের দিনগুলোতেও বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একসাথে কাজ করে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি মেয়রের উদারতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..