• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আকষ্মিক বন্যা হতে পারে উত্তরাঞ্চলে

বিডিনিউজ আই ডেস্ক : / ৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

বিডি নিউজ আই ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছুস্থানে আকষ্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশের সকল স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ভারী বৃষ্টিপাতের ফলে এসব অঞ্চলে আকষ্মিক বন্যা হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতর তথ্যসূত্রে জানা গেছে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে জানা যায়, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ ও নদীর পানি বাড়ছে। আগামী তিনদিন পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডালিয়ায় ১৪৩ মিলিমিটার, রাজশাহী ও জামালপুরে ১০০ মিলিমিটার, ফরিদপুরে ৯৬ মিলিমিটার, কুমিল্লায় ৭০ মিলিমিটার।
দেশের ১০১টি পানি পর্যবেক্ষন কেন্দ্রের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৮ টি, হ্রাস পেয়েছে ৩৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪ টি’তে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..