• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ৩ সদস্য

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

বিডি নিউজ আই ডেস্ক: সুইজারল্যান্ড, তাজিকিস্তান ও মঙ্গোলিয়াকে নতুন সদস্যপদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুবাইয়ে আইসিসির ৭৮তম বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বর্তমানে আইসিসির সদস্য সংখ্যা ১০৬। এর মধ্যে অবশ্য ৯৪টি সহযোগী সদস্য। এদিকে রাশিয়া ও জাম্বিয়ার সদস্যপদ বাতিল করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির কিছু শর্ত না মানায় রাশিয়া ও জাম্বিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছে। যেমন, বয়সভিত্তিক ও ক্লাব ভিত্তিক কিছু ক্রিকেটীয় কর্মকাণ্ড চালু রাখতে হয় সদস্যভুক্ত দেশগুলির। কিন্তু রাশিয়া ও জাম্বিয়া সেসব করতে পারেনি।
১৮১৭ সালে সুইজারল্যান্ডে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু সে সময়ে খেলাটি সাড়া পায়নি। দেশটিতে সর্বশেষ ২০১৪ সালে সুইস ক্রিকেট অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এখন সুইজারল্যান্ডে ৩৩টি সক্রিয় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। তিনটি ঘরোয়া টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে সেখানে।

তাজিকিস্তানে এ মুহূর্তে ২২টি পুরুষ ও ১৫টি নারী ক্রিকেট দল রয়েছে। মূলত নারী ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছে তাজিকিস্তান। মঙ্গোলিয়াও আইসিসির নজরে এসেছে নারী ক্রিকেট দিয়েই। সেখানে প্রায় ১৬টি স্কুলে ক্রিকেট শেখার কোর্স চালু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..