• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

ইয়াবাসহ পুলিশের এএসআই ও সহযোগী আটক

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ মে, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব-১০ এর একটি দল। আটক পুলিশ কর্মকর্তা ডিএমপির ডেমরা থানায় কর্মরত। শনিবার (২৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের বাঘমাড়া কলেজ রোড এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানার এএসআই শাহ মো. ইমাম উদ্দিন (৩২) ও তার সহযোগী সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৭২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় রোববার র‌্যাব-১০ এর পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বাঘমাড়া কলেজ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নাছির কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‌্যাব। তার দেহ তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইমামউদ্দিন ইয়াবাগুলো বিক্রি করার জন্য তাকে দিয়েছে। পরে ফোন দিয়ে নাছির ইমামউদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। সে জানায় তিনি ডেমরা থানার এএসআই। পরে ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৭২০ টাকাসহ তাকে আটক করে র‌্যাব।
আসামিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাতে এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪ মাস যাবত ইমাম উদ্দিনের ইয়াবা বিক্রির কাজে নিয়োজিত। প্রতি ১০০ পিছ ইয়াবা ১২ হাজার টাকার উপর যত বেশি বিক্রি করবে সেটা তার। এ পর্যন্ত ২০-২৫ বার ইমাম উদ্দিনের দেয়া ইয়াবা নাছির বিক্রি করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..