• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

এনায়েতনগর ইউপি ৪নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন: সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন 

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন বৃহত্তর ২নং ওয়ার্ডের অন্তর্গত ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডস্থ সেনাকল্যাণ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম. সাইফ উল্লাহ বাদল।
সম্মেলনের উদ্বোধন করেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. শওকত আলী।
এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমিন’র সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে.  এম. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. এ.  মান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ঢালী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল হক মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন- এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন পাক।
সম্মেলনের ২য় অধিবেশন ভোটের মাধ্যমে চুড়ান্ত ফলাফল ঘোষণায়  সভাপতি পদে খলিলুর রহমান কনট্যাক্টার ও সাধারণ সম্পাদক পদে সিরাজ উদ্দিন জনি নির্বাচিত হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..