• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

আবু ইউসুফ মুন্না, বিডি নিউজ আই, টোকিও : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার নারা অঞ্চলে নির্বাচনী প্রচারনাকালে গুলিবিদ্ধ হয়েছেন। আনুমানিক আজ সকাল ১১:৩০মিনিটে তার বেঁচে থাকার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দলীয় নেতা-কর্মীরা তার মৃত্যুর আশংকা করছেন। তাকে পিছন থেকে কে বা কারা গুলি করেছে, সে সম্পর্কে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অথবা পুলিশ কিছুই জানাতে পারেনি।

তবে ক্ষমতাসীন এলডিপি জিজি সংবাদ সংস্থাকে জানিয়েছে, অ্যাবের ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার বেচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে। দেশটির নারা অঞ্চলে নির্বাচনী এক প্রচারণা অনুষ্ঠানে বন্দুক হামলা শিকার হওয়ার পর তার এমন পরিণতি হয়। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও বার্তা সংস্থা কিয়োদো জানায়, জাপানের সাবেক এ নেতা রোববারের উচ্চ কক্ষের নির্বাচনের প্রাক্কালে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলির শব্দ শোনা যায়।
তার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সূত্র বার্তা সংস্থা জিজি’কে জানায়, সেখানে গুলির শব্দের পরপরই ৬৭ বছর বয়সী অ্যাবে ঢলে পড়ে যান এবং তার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা যায়।
কে কারা অ্যাবেকে গুলি করেছে সে সম্পর্কে এলডিপি বা স্থানীয় পুলিশ কেউ তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেনি।
এনএইচকে ও কিয়োদো উভয় সংবাদমাধ্যম জানায়, এ ঘটনার পরপরই আ্যাবেকে হাসপাতালে নেওয়া হয়।
জাপানের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী অ্যাবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারো জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..