• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

জাপানে ভূমিকম্প, টোকিও অলিম্পিক ভিলেজে আতঙ্ক

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
টোকিও অলিম্পিক

বিডি নিউজ আই ডেস্ক: জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে টোকিও অলিম্পিকে অংশ নেয়া প্রতোযোগী, আয়োজক এবং অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে জাপান উপকূলের গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, টোকিও থেকে ৭৫ মাইল পূর্বে হাসেকি শহরের কাছে ৬ মাইলের বেশি গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পটি ২০ সেকেন্ড থেকে ৩ মিনিটের মতো স্থায়ী ছিল। তবে এ থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এবার টোকিওতে অলিম্পিকের মধ্যেই এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..