• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

দুই শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–এর নজরে আসে। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিশুদের অসুস্থতা ও দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসা ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেন, যাতে তারা একটি সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে।
উল্লেখ্য, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুর নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশুর নাম মোরশেদ। রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক তাদের উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের তৎপরতায় শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..