• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

দেশ এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা : এমপি খোকা

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
দেশ এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা : এমপি খোকা

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার পিরোজপুর ইউপির তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসেনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু আসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম,নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আক্তার হোসেন,আবুল কালাম আজাদ, ড. জহিরুল ইসলাম, রুবেল ভূঁইয়া,আলহাজ্ব জাবেদ রায়হান জয়, ডা. হাসমত উল্লাহ, ডা. আজিজ মোহাম্মদ সাইফুর সাঈদ, মোঃ রকিবুল হাসান, মোঃ আইয়ুব, মোঃ জহিরুল ইসলাম, আব্দুস সালাম ভূঁইয়া, হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মুন্সী, মোঃ ইসমাইল হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলী আকবর। এছাড়াও উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা জাতির পিতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ‘স্বাধীন এই দেশের এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার সঙ্গে গুণগত মানের আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, সুখীময় বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।’ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..