• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে দিপু হকের প্রতিবাদী গান ‘ধর্ষিতা রাষ্ট্র’ ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি — নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির ৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা  ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ

নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

জাহাঙ্গীর হোসেন / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র উপস্থিতিতে ফতুল্লা ইউনিয়নের ওয়াপদার পুল এবং সদর উপজেলা পরিষদে চত্বরে ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, কোল্ড চেইন টেকনেশিয়ান সারোয়ার আলম ও স্বাস্থ্য সহকারী সুমা সাহাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গত ১৩ অক্টোবর জুম মিটিং এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী মহোদয় ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরন, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র প্রধান মহোদয় এর স্বাক্ষরিত পত্রে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন। এর আলোকে জেলার সকল উপজেলায় মাইকিং, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া লিফলেট বিতরনসহ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে উঠান বৈঠক এর মাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাহিকতায় আজকে আমরা ফতুল্লা ইউনিয়নের ওয়াপদারপুল এলাকায় এবং সদর উপজেলা পরিষদ চত্ত্বরে লিফলেট বিতরনসহ প্রচারনা কার্যক্রম চলমান রেখেছি। সকলের প্রতি উদাত্ত আহব্বান, আসুন সকলে মিলে সচেতন হই, বাড়ীর আঙ্গীনা ও ঝোপঝাড় পরিস্কার রাখি, প্লাষ্টিক এর পাত্র, টায়ার, টিউব, ফ্রিজের তলা, ফুলের টব ইত্যাদি স্থানে জমে থাকা পানি ফেলে দেই, ঘুমানোর সময় মশারী ব্যবহার করি। জ্বর হলে দ্রুত চিকিৎসক এর শরণাপন্ন হই, চিকিৎসা নেই, জীবন বাঁচাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..