• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ ফতুল্লায় কমর আলী স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত: গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্গাপূজায় গুজব ঠেকানোসহ ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ উৎসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন: এসপি হাবিবুর রহমান বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ডিসি রায়হান কবিরের নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ মডেল নারায়ণগঞ্জ নির্মাণে এসপি হাবিবুর রহমানকে নিয়ে আশাবাদী জেলাবাসী

নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইসরাত জাহান শিলা (রোগ নিয়ন্ত্রণ), এলাকা ব্যবস্থাপক মোঃ ফরিদ-উজ-জামান ও মো. খুশিমুদ্দিন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় সভায় জেলা ব্যবস্থাপক মো. শামীম আল মামুন খাঁন (যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী), জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (যক্ষ্মা ও কুষ্ঠ) মো.শহীদুল্লাহ্ ও মো. আব্দুল হাকিমসহ ব্র্যাকের অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..