• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির

নারায়ণগঞ্জে পশুর হাট পরিদর্শনে এসপি-ডিসি

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জমে উঠেছে কোরবানির পশু বিক্রির হাট। প্রত্যেকটি হাটেই রয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ফতুল্লার বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ সময় তারা বিভিন্ন কোরবানীর পশুর দাম শুনেন। হাটের লোকদের সাথে কথা বলেন।

এ সময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন , নারায়ণগঞ্জে বিভিন্ন কোরবানির পশুর হাটে পর্যাপ্ত গরু উঠেছে। হাটের ইজারাদার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ যারা বিভিন্ন জায়গা থেকে হাটে কোরবানির পশু নিয়ে আসছে তাদের সাথে কথা বলছি। তারা সবাই আইন সৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া কোন রকমের অনিয়ম এখন পর্যন্ত ধরা পড়েনি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, এবার পদ্মা ব্রিজ হওয়ায় আমাদের ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ফরিদপুর এলাকার ব্যাপক গরু এই সেতুর উপর দিয়ে আসছে। পুলিশ সুপার মহোদয় নিয়ে আমি অনেক ক্ষন ধরে কোরবানির পশুর হাট গুরে বিভিন্ন পরিস্থতি দেখছি । এ সময় গরুর বেপারীরা সন্তোষ প্রকাশ করে বলেছে, রাস্তায় কোন ধরনের হয়রানির ও কোন কষ্ট হয়নি তাদের । ফলে গরু এবং ব্যবসায়ীরাও সুস্থ আছেন এবং সুন্দর ভাবে বেচাকেনা করছেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) নাজমুল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..