• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ২১ হাজার বৃক্ষরোপন ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ২১ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে ১৪০ বছরের প্রাচীন বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা এবং স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল।
জেলা প্রশাসক বর্তমান করোনার দূর্যোগময় পরিস্থিতিতে প্রাকৃতিকভাবে অক্সিজেন বৃদ্ধির জন্য সর্বস্তরের নাগরিকদের বেশী করে গাছ রোপন করার পরামর্শ দেন।
তিনি জানান, একুশ শতকে ২১ হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১ হাজার গাছের চারা রোপন করা হলেও পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর উন্মুক্ত স্থানগুলোতে বৃক্ষ রোপন করে সৌন্দর্য বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
বৃক্ষ রোপন শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব পাঠাগার পরিদর্শন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..