• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইসতিয়াক উদ্দিন জারজিস

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, বন্দর সংবাদদাতা: ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিস । এক শোক বার্তায় তিনি গণমাধ্যমকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তিনি দেশবাসীকে নিজের চেয়েও বেশী ভালোবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৭ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শ থেকে বিচলিত হইনি, তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি’।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..