• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

বাংলাদেশ সফরে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে তিনটির পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, এই পাঁচটি ম্যাচ আট বা নয় দিনের মধ্যে সম্পন্ন হবে।
আগামী অক্টোবরে-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। তবে দেশটিতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আকরাম বলেন, ‘করোনার যে পনিস্থিতি তাতে ভারত টুর্নামেন্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি-না তা এখনো আমরা জানি না। তবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ করতে চেয়েছিলাম এবং তারা এই প্রস্তাবে রাজি হয়েছে। আট বা নয় দিনের মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হবে। আমরা টুর্নামেন্টের জন্য আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি।’
২০১৭ সালের পর আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেল বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারনে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে পারেনি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত ছিলো।
টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..