• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ।

বিডি নিউজ আই: বাংলা একাডেমির নতুন মহাপরিচালক পদে দেশের প্রথিতযশা কবি ও সাহিত্য সমালোচক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা’কে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সভাপতি জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদাকে রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) ও ধারা ২৬ (৩) অনুযায়ী পরবর্তী তিন বছরের মেয়াদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

মুহম্মদ নূরুল হুদার জন্ম ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর, কক্সবাজার জেলায়। তিনি সত্তর দশকের একজন প্রথিতযশা জাতিসত্তার কবি হিসেবেই পরিচিত।

৭১ বছর বয়সী হুদা বাংলা একাডেমির একজন ফেলো; পাশাপাশি আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ কপিরাইট অফিসসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য তিনি।

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। তার লেখা আলোচিত সাহিত্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে; আমরা তামাটে জাতি, স্বাধীন জাতির স্বাধীন পিতা, আমিও রোহিঙ্গা শিশু, হাজার নদীর দেশ, হুদা-কথা, জন্মজাতি ইত্যাদি।

১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ।

এর আগে নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নূরুল হুদা। বর্তমানে তিনি নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সোমবার (২৪ মে) রাত ১১টায় মৃত্যুবরণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এর পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..