• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

যুদ্ধ শুরুর আগের মতো ইউক্রেন খাদ্য শস্য রপ্তানি করেছে : যুক্তরাষ্ট্র

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই ডেস্ক, ওয়াশিংটন: ইউক্রেন চলতি মাসে প্রায় রাশিয়ার আগ্রাসন শুরুর আগের মতো খাদ্য শস্য রপ্তানি করেছে। খাদ্য সঙ্কট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার এটি একটি বড় জয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গম, ভুট্টা, বার্লি ও সানফ্লাওয়ার তেলের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টন খাদ্য শস্য রপ্তানি করতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসন শুরুর পর তাদের খাদ্য শস্য রপ্তানি জটিলতার মুখে পড়ে। এরফলে বিশ্বব্যাপী খাদ্য সামগ্রির দাম অনেক বেড়ে যায়। এতে বিশেষকরে বিশ্বের গরিব দেশগুলো চরম কষ্টের মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা এএফপি’কে বলেন, জোরালো আন্তর্জাতিক সহযোগিতার সুবাদে ইউক্রেন ফের রপ্তানি শুরু করায় আগস্টে তারা ৪০ লাখ টন কৃষি পণ্য রপ্তানি করে।
তুরস্ক ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যস্থতায় জুলাইয়ে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধকালীন প্রথম একটি চুক্তিতে পৌঁছায়। এ চুক্তির আওতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরগুলো থেকে জাহাজ চলাচলের নিশ্চিয়তা দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই কর্মকর্তা জানান, এর ফলে গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন বন্দর থেকে ৩৩টি জাহাজে করে ৭২০,০০০ টনেরও বেশি খাদ্য শস্য রপ্তানি করা সম্ভব হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..