• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

শাহরুখের সঙ্গে জুটিতে বলিউডে পা রাখছেন নয়নতারা

বিডিনিউজ আই ডেস্ক : / ৬২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
শাহরুখ খান ও নয়নতারা।

বিনোদন ডেস্ক: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে সঙ্গে নিয়ে রূপালি পর্দায় ফের আসতে চলেছেন শাহরুখ খান। বহুদিন সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না শাহরুখ খানকে। সর্বশেষ শাহরুখের ‘জিরো’মুক্তি পেয়েছিল সিনেমা পর্দায়। তারপর থেকে প্রায় গায়েব তিনি। এমনকি, হাতে ছবি না থাকায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের মুখেও পড়ছেন শাহরুখ।

হ্যাঁ, এরকমই খবর শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। সব নাকি রেডি। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে।
শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহমকে। শোনা গেছে, ছোট্ট একটা চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। এরই মাঝে নতুন এই ছবির কথা জানা গেল।

পরিচালক অ্যাটলির এই নতুন ছবি একেবারেই প্রেমের ছবি। আর পরিচালক নাকি চেয়েছিলেন তার বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়ে তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের। অন্যদিকে অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। তবে এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..