• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে ৭৬টি পয়েন্টে, কমেছে ২৯টিতে

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুন, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা : দেশের বিভিন্ন নদ-নদীর ৭৬ টি পয়েন্টে পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং ২৯টি পয়েন্টে কমেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
আজ এক বুলেটিনে বলা হয়, নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে চারটি পয়েন্টে পানির স্তর স্থিতিশীল রয়েছে এবং ১৯টি পয়েন্টে পানির স্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্রের নুনখাওয়া, হাতিয়া, চিলমারী ও ফুলছড়ি, যমুনার বাহাদুরাবাদ, সারিয়াকান্দি, কাজিপুর, সিরাজগঞ্জ ও পোড়াবাড়ি, কুড়িগ্রামের ধরলা, গাইবান্ধার ঘাগোট, সুরমার কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ, কুশিয়ারার অমলশিদ, সচলা, খোয়াইয়ের বল্লা, পুরাতন সুরমার দিরাই এবং সোমেশ্বরীর কলমাকান্দার পানি বিপদসীমার যথাক্রমে ২৩ সেমি, ১০২ সেমি, ৫২ সেমি, ৫১ সেমি, ৪৭ সেমি, ৫১ সেমি, ৪৩ সেমি, ৩৪ সেমি, ২০ সেমি, ৪৪ সেমি, ৩২ সেমি, ১১৫ সেমি, ৫৫ সেমি, ৪০ সেমি, ১৮৪ সেমি, ৬৩ সেমি, ১১৫ সেমি, ১০২ সেমি এবং ৯২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলার কয়েকটি পয়েন্টে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
চট্টগ্রামে ২৪২ মিলিমিটার (মিমি), পরশুরামে (ফেনী) ১৭৫ মিমি, রাঙামাটিতে ১৫৫ মিমি, টেকনাফে ১৪৬ মিমি, কুমিল্লায় ১০০ মিমি, নারায়ণহাটে (চট্টগ্রামে ৯২ মিমি), বান্দরবানে ৯৫ মিমি, বান্দরবানে ৯৫ মিমি (মিমি), পাঁচপুকুরিয়ায় (চট্টগ্রাম) ৯০ মিমি এবং কক্সবাজারে ৮৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..