• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে : ওবায়দুল কাদের

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিডি নিউজ আই, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।
আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিবের বিভ্রান্তিকর এবং দুরভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, তারপরও বিএনপি নেতারা দিবাস্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে। তারা জনকল্যাণকর রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কায়েম করা হয়েছে,- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এদেশে ফ্যাসিবাদী শাসন ও রাজনীতির প্রতিভূই হচ্ছে বিএনপি। হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার উত্তরসূরি খালেদা জিয়া ও তারেক রহমান প্রত্যক্ষ মদদে একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালায়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..