• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

আফগানদের সঙ্গে বাংলাদেশের স্বস্তির ড্র

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
বাংলাদেশের ফুটবলাররা

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে ছিল আফগানিস্তান। তাই ফিরতি ম্যাচে জয় ছিনিয়ে নিতে চেয়েছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যটা পূরণ হলো না। তবে লাল-সবুজের প্রতিনিধিরা পেল ১-১ গোলের স্বস্তির ড্র।

প্রথমার্ধে রক্ষণটা অক্ষুণ্ন রেখেছিল দেশের ফুটবলাররা। তাই শত চেষ্টা করেও বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি আফগানরা। তবে আক্রমণে সাফল্য পায়নি বাংলার দামাল ছেলেরাও। যে কারণে গোলের দেখা না পেয়েই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। তিন মিনিট না যেতেই গোলের দেখা পেয়ে যায় আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে লিড এনে দেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফী। তার এই গোলেই জয়ের স্বপ্ন বুনতে থাকে আফগানরা। ফের হারের শঙ্কায় অস্বস্তি বাড়তে থাকে বাংলাদেশের ডাগআউটে।

ম্যাচ শেষের ছয় মিনিট আগে হঠাৎ আক্রমণে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মণ আফগান গোলবারের অতন্দ্র প্রহরীর চোখ ফাঁকি দিয়ে জালে বল পাঠিয়ে দেন। তার গোলেই স্বস্তির পরশ নেমে আসে কোচ জেমি ডে’র ডেরায়। পরে আর কোনো গোল না হওয়ায় ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। ‘ই’ গ্রুপে এর আগে কোচ জেমি ডে’র শিষ্যরা ১-১ গোলের ড্র নিয়ে ফিরে ছিল ভারতের মাঠ থেকে। তবে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হার মেনেছিল ১-০ গোলে।

ছয় ম্যাচে ৪ হার আর ২ ড্রয়ে দুই পয়েন্টের পুঁজি নিয়ে পাঁচ দলের গ্রুপের তলানিতে রয়েছে এখন বাংলাদেশ। ৭ জুন, সোমবার পরের ম্যাচে জামাল ভূঁইয়ারা লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..