• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জিমখানা কলোনীতে মাদক, সুদ বাণিজ্য ও জুয়ার আসর বিস্তার; নেপথ্যের গডফাদারদের চিহ্নিতের দাবি আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬

শরীয়তপুরে ডা. নাসিরের উপর পৈশাচিক আক্রমণসহ সারা বাংলাদেশে হাসপাতালে ভাঙচুর এবং সরকারি কাজে বাধাদান প্রতিবাদস্বরূপ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)

নারায়ণগঞ্জ শাখা কর্তৃক এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে একই সময়ে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে একযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহবায়ক পবিত্র হজব্রত পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করেছেন। এ হামলার প্রতিবাদে স্নিম্নলিখিত প্রতিবাদ লিপি পাঠিয়েছে।

এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা, মোঃ নাসির উপর অমানবিক নির্যাতন, পৈশাচিক অত্যাচার ও মৃত্যুর উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সম্প্রতি কালীন সময়ে ঘঠিত পন্চঘড় ও স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের উপরেও হামলায় ক্ষোভ প্রকাশ করছি । আমরা অনতিবলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠা ও চিকিৎসক সুরক্ষা আইন অতিশীঘ্রই সংসদে আনয়নপূর্বক তা পাশ করে আইন প্রনোয়ন ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার সুপার এন্টেন ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল নেতৃত্বে এবং প্রফেসর ডা. মো জাহাঙ্গীর আলম আহবায়ক ড্যাব নারায়ণগঞ্জ এর দিকনির্দেশনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ডা. মোঃ জহিরুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার ভিক্টোরিয়া হাসপাতাল, ডা. পংকজ নাহা, ডা. মোঃ শাহ কাছেদুর রহমান, ডা. সালেক, ডা. বয়সের উদ্দিন সহ হাসপাতালে নার্সেস অফিসার এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..