• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ’ উৎসবের সমাপনীতে-ডিসি: নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায় মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ না’গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নিজস্ব সংবাদদাতা / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

৩ এপ্রিল কবি, ঔপন্যাসিক, গীতিকার প্রফেসর মো. আমির হোসেন-এর ৬৬তম জন্মোৎসব উদযাপন । গুণী এই কবির জন্মদিন উপলক্ষে উপস্থিত কবি লেখকগন তাকে নিয়ে স্মৃতি চারণ মূলক আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ করেন। এছাড়াও জন্মদিন উপলক্ষে ‘বরেণ্য’ নামে একটি সংকলন প্রকাশিত হয়।

৩ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঢাকার সাভারের আমিন বাজার সালেহপুর কবির নিজ বাস ভবনে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের আয়োজনে এই জন্মোৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি, লেখক, বাহান্ন ও রতনপুর সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন।
প্রধান অতিথি ছিলেন দেশ নাট্যদলের প্রতিষ্ঠাতা নাট্যকার মো: নাজমুল হক বাদল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, কবি, সম্পাদক, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম, কবি, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, লেখক, প্রকাশক শাহেদ বিপ্লব, কবি শাহানা মান্নান বুলবুল,কবি শাহ আলম, অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া, কবি, লেখক নূরজাহান নীরা।

মুখ্য আলোচক ছিলেন কবির সহধর্মিণী, সহপাঠী, বন্ধু শিক্ষাবিদ সৈয়দা খারুন নাহার মণি।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ফয়সাল আহমেদের সঞ্চালনায়, সহ সভাপতি কবি জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে, কবি শুক্কুর মাহমুদ জুয়েলের পবিত্র কোরআন তেলাওয়াত শেষে তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠন। বক্তব্য ও কবিকে নিবেদিত লেখাপাঠ করেন, কবি মো: নাঈম হোসেন, জয়নুল আবেদীন জয়, সোনিয়া আহামেদ, নাট্যকর্মী বশির খাঁন, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি রওশন আরা, কবি নূর ইসলাম বাদল, রঞ্জিত চন্দ্র দাস।

প্রবাসে চলে যাওয়ার পথে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ সময় লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ।

প্রফেসর মো. আমির হোসেনের লেখা চমৎকার গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার সারোয়ার মাহিন।

আলোচনার সময় প্রফেসর আমির হোসেন এর দম্পতির দুপুরের বিশেষ আপ্যায়ন সবাই আনন্দিত হয়ে উপস্থিত সবাই প্রশংসা করেন।

জন্মদিন উপলক্ষে প্রফেসর মো. আমির হোসেনকে উপস্থিত কবি-রা নানান উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং কবির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবিকে নিয়ে নিবেদিত বই ‘বরেণ্য’ সংখ্যা ও বিশেষ কলম উপহার দেওয়া হয়।
পরিশেষে কেক কাটার মাধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..