জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP31-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার সন্তান সাংবাদিক এম সামাদ মতিন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে তিনি মিডিয়া ফোকাল পয়েন্ট (অ্যাসাইনিং এডিটর) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এম সামাদ মতিন নারায়ণগঞ্জের ফতুল্লা পোস্ট অফিস এলাকার সন্তান। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত এই সাংবাদিকের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
দেশত্যাগের আগে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
ফতুল্লার সন্তান এম সামাদ মতিনের এই আন্তর্জাতিক দায়িত্ব পালনকে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ সংবাদ, আলোচনা ও সিদ্ধান্ত বাংলাদেশের পাঠকদের কাছে তুলে ধরার প্রত্যাশা করছেন তাঁরা।
আপনার মন্তব্য প্রদান করুন...