• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি বুধবারের ন্যায় বুধবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দিন দিন এই গণশুনানি ভুক্তভোগী মানুষের আস্থার স্থানে পরিণত হচ্ছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ, নামজারি জটিলতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তি, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ ব্যক্তিগত নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অনেক অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “গণশুনানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সাথে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোনো মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে।জনবান্ধব জেলা প্রশাসন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..