• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ দায়িত্ব গ্রহণের পরই মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ৫ম কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, আহতদের সহায়তায় মানবিক উদ্যোগ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে চারজনকে একলক্ষ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার বার্ণ ইউনিট প্রাঙ্গণে আহতদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার,নারায়ণগঞ্জ মোহাম্মদ নোমান। এ সময় না.গঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল।

এ সময় তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম মানবিক দায়িত্ব বলে তাঁরা উল্লেখ করেন।

কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং তাঁদের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুদান পেয়ে আহতরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এ ধরনের মানবিক সহায়তাকে দুর্যোগের কঠিন সময়ে আশার আলো হিসেবে উল্লেখ করেন।
এ উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডে আহতদের প্রতি সরকারের সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সংকট মোকাবিলায় সরকারি সহায়তা কার্যক্রমের গুরুত্ব আরও সুস্পষ্ট হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..