• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভায় সিভিল সার্জন ড. এস. এম. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুফতি মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত কর্মসূচি:১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন।পঞ্চবটি বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সূচনায় চাষাঢ়া স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু।
ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ।বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।বিজয় মেলা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন।
এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন।
জেলার বিনোদন কেন্দ্রগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..