• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা কমান্ডের দোয়া

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীরে সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, নারায়ণঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, মো. আলী, সদর উপজেলা কমান্ডের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস প্রমুখ।

দোয়া মাহফিলের পূর্বে সাংসদ সেলিম ওসমান বলেন, ওনার অবস্থা দেখে আমি কথা বলতে পারছিলাম না। মনে প্রাণে আল্লাহকে ডেকেছি। আসার সময় খবর নিয়ে আসলাম। ডাক্তার বলেছে ওষুধের মাধ্যমে উনি ভালো হয়ে যাবে। আগামী সাত দিন ওনাকে ফুল রেস্টে থাকতে হবে। তার পরেও আমরা সবাই মিলে বসে দোয়া করতে পারি সেখান থেকে একজন মানুষের দোয়াতো আল্লাহ কবুল করতে পারে। সেজন্যে আজকের এই দোয়া মাহফিল। আমি আশা করি আপনাদের কারো না কারো দোয়ায় মোহাম্মদ আলী আমাদের মাঝে আবারো ফিরে আসবেন।ওনার শরীরের অবস্থার কথা শুনে আমি মানসিকভাবে ভেঙ্গে পরেছিলাম। উনিও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। উনিও যেভাবে রাজনীতি না করে রাজনীতিবিদ আমিও রাজনীতি না করে রাজনীতিবিদ। যার কারণে দীর্ঘ দিন ধরে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক। আমার জীবনটা এখন খুব কঠিন হয়ে গেছে কালকে যদি উনি চলে যেতেন তাহলে আমি হয়ত আজকে থেকে অবসরে চলে যেতাম। আমি হয়ত আপনাদের সামনে আসতাম না। আমিও তো একটা মানুষ, আমারো তো একটা সঙ্গীর প্রয়োজন আছে। আপনাদের দোয়া হয়ত আমাদের উপর আছে ,সেজন্য কোনো ওষুধ না নিয়ে ১৪ মাস পর্যন্ত আমি আছি।

বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..