• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত তারুণ্যের উৎসবে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ বই প্রদান

নিজস্ব সংবাদদাতা / ১০০৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: সৃজনশীল লেখকদের নিয়ে গড়ে উঠা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে জেলা সরকারী গণগ্রন্থাগার -এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারুণ্যের উৎসব-২০২৫ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বই উপহার দেন।

রবিবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার কার্যালয়ে এ বই লাইব্রেরীয়ান এর হাতে তুলে দেওয়া হয়।

এসময় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য কবি আবুল কালাম আজাদ, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি এ. এস. এম. এনামুল হক প্রিন্স ও মোঃ সাদ্দাম হোসেন মীর্জা উপস্থিত ছিলেন।

কবি মুজিবুল হক কবীর এর অনুবাদ গ্রন্থ বুট পড়া পুসি, কবি শফিক আরজু এর লেখা কবিতার বই এই দিগন্ত, কবি এনামুল হক প্রিন্স এর কবিতার বই জোছনা ছুঁয়ে যায়, কথা সাহিত্যিক ফরিদুল মাইয়ান এর ছড়াগ্রন্থ টেংরা মাছের বিয়ে, এম. শাহজাহান এর উপন্যাস বেদনার বালুচর বইগুলো লাইব্রেরীয়ান এর হাতে তুলে দেওয়া হয়।

এসময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু সংগঠনের মুখপাত্র কাব্যছন্দ সাহিত্য সাময়িকী লিটল ম্যাগাজিন লাইব্রেরীয়ানকে সৌজন্য সংখ্যা প্রদান করেন।

বই হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র সকলের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন। এবং পাঠক তৈরিতে লেখকদের ভূমিকা বিষয় আলোচনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..