• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

হাজীগঞ্জে যুবক হত্যায় গ্রেফতার ১

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত যুবক হৃদয়ের (২৫) লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বড় ভাই রনি বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সোমবার (২১ জুন) ফতুল্লা মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহারে উল্লেখকৃত ৫ জন হলেন – ফতুল্লার পশ্চিম হাজীগঞ্জ বন্যাপাড়া সুমনের বাড়ীর ভাড়াটিয়া পারভেজ ওরফে জামাই পারভেজ (২৫), পশ্চিম হাজীগঞ্জের ওয়াপদার পুলের প্রাইমারী স্কুল সংলগ্ন উচা বাড়ীররমৃত রমজান আলীর পুত্র সেকান্দার (৪০), একই এলাকার মৃত আব্দুল আলীমের পুত্র মাহাবুব (৩৫) , মৃত সামাদের পুত্র দুলাল (৩৫) ও মো. রাহাত(২৪)।

এজাহারসূত্রে জানা যায় , উল্লেখিত আসামীরে সঙ্গে হৃদয় দীর্ঘদিন চলাফেরা ও মাদক সেবন করে আসছে। এতে মাদক নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিত ভাবে হত্যা করে হত্যার রহস্য গোপন করতে হাজীগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল মাঠে বৃষ্টির পানিতে লাশ ফেলে রাখে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামী সেকান্দারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেকান্দারকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..