• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকান্ডে ৫২ জন নিহত, এটা ‘মানুষ হত্যা’: রূপগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন নিহতের ঘটনাকে ‘মানুষ হত্যা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ তিনি বলেন, একসঙ্গে এতজন লোকের প্রাণহানিতে সারাদেশে স্ববিরতা বিরাজ করছে। এ ঘটনায় তদন্ত শেষে আইন অনুযায়ী বিচার হবে৷ এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারখানার মালিকসহ আটজনকে আটক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷
শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থলে পকিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, একটা দুর্ঘটনা হয়েছে, একটা হত্যা হয়েছে অনেকগুলো মানুষ মারা গেছে মামলাতো হবেই। মামলা হবে তদন্ত হবে, যারা দোষী, যারা সামান্যতম এর সাথে দোষী বা দায়ী করা হবে তাদের বিচার হবে৷
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী মনে করেন তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই জন্যই তারা ৮ জনকে আটক করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসেম ফুড ফ্যাক্টরির কতজন লোক এখানে কাজ করছিল সেটা তদন্তে বের হয়ে আসবে। ডিসি ও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই সব কিছুর পরেই আমরা বলতে পারবো এখানে কেন এই ঘটনা ঘটেছে। যাই ঘটুক তা অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক ঘটনা ঘটেছে। যারা ইন্তেকাল করেছে তাদের রূহের মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, যে কয়জন হাসপাতালে জীবিত আছে আমরা মনে করি তারা সুস্থ হয়ে ফিরে আসবেন৷ আত্মীয়-স্বজনকে যেন আল্লাহ শোক সহ্য করতে দেয় এই কামনা করি। সরকারিভাবে যে সহযোগিতা ডিসি তাৎক্ষনিকভাবে করেছেন এবং তাদের দুঃখ লাঘবের জন্য যা যা করা দরকার আরও করা হবে।
তদন্তের শেষে আইন অনুযায়ী বিচার হবে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, প্রথম কথা দেখুন আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, ইউএনও, ডিসি তাৎক্ষনিকভাবে তারা আসছেন। এসে তারা জীবিত উদ্ধারও করেছেন। তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে।
আমি প্রথমেই বলেছি কারও যদি কোন ত্রুটি থাকে, নির্মাণ ত্রুটি থাকতে পারে, শ্রমিকদের পরিচালনার ত্রুটি থাকতে পারে সব কিছুই থাকতে পারে। এইগুলো তদন্তের আগে আমরা কিছুই বলছি না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..