• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না’গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা করল কিশোর বন্ধুরা নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম

এমপি সেলিম ওসমানের উদ্যোগ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৫০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বন্দর ও সদর থানার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার ১৪ জুলাই বাদ জোহর বন্দর নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ মসজিদে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা এবং বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করেও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল উপস্থিত জাতীয় পার্টির নেতৃবৃন্দরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। হুসেইন মুহম্মদ এরশাদ ই প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তানের উপাধি দিয়েছেন। শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেছেন সেই সাথে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর বিদ্যুৎ বিল মওকুফের বিধান করে গিয়ে ছিলেন বলেন তারা উল্লেখ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব এস এম হানিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাদল, একেএম সাঈদ চৌধুরী, কুতুব উদ্দিন কুতুব, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন সহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..