• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারসহ চোর চক্রের দুইজনকে গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
গ্যাস সিলিন্ডারসহ চোর চক্রের দুইজন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারসহ চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে পিবিআই নারায়ণগঞ্জ জানায়, গত ২ মার্চ সোনারগাঁয়ের কাঁচপুর হাজী গরীবুল্লাহ সুপার মার্কেটের নাজমুল ইঞ্জিনিয়ারিং নামে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের তালা কেটে ১৫ লাখ টাকার গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক কাজী মো. মহসিন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অধিক গুরুত্ব সহকারে তদন্ত কার্যক্রম গ্রহণ করে। গত ২৫ মে মামলার ঘটনায় জড়িত আসামি সজিবকে (১৯) গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা একটি পিকআপ ভর্তি গ্যাসের সিলিন্ডার নিয়ে ঢাকা মুগদা এলাকায় একটি গ্যাসের সিলিন্ডার বিক্রির দোকানে নিয়ে বিক্রি করে।
পরে পুলিশ তাকে নিয়ে ওই দোকানে অভিযান চালিয়ে একজন দোকান মালিক শুভ ভুইয়াকে গ্রেফতার করে। এবং দোকান থেকে ৯ বোতল গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে। আসামি সজিব পুলিশের কাছে স্বীকার করে, সে নিজেসহ আরও ৭ জন মিলে চুরি করেছে।
পিবিআই নারায়ণগঞ্জ জানায়, গ্রেফতার আসামি ২৬ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে চুরির ঘটনার সাথে নিজেকে ও আরও ৭ জনকে জড়িয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামি গ্রেফতার ও চোরাই মাল উদ্ধারের লক্ষে অন্যান্য আসামিদের নাম জানায়নি পিবিআই। চোরাই মাল উদ্ধার ও অন্যান্য আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে তদন্তকারী সংস্থাটি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..