• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

ছয় দফা আন্দোলনই ছিল বাঙালির প্রথম রাজনৈতিক আন্দোলন: খান মাসুদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ জুন, ২০২১

মেহেদী হাসান প্রান্ত: নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলন সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা প্রস্তাব পেশ করেন। কিন্তু পাকিস্তানী সম্মেলনের সাবজেক্ট কমিটি বঙ্গবন্ধুর ৬ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু ওই সম্মেলন বর্জন করেন। এবং ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু দেশব্যাপী হরতালের ডাক দেন। ভাষা আন্দোলনের পর পাকিস্তানি শাসনামলে ছয় দফা আন্দোলনই ছিল বাঙালির প্রথম রাজনৈতিক আন্দোলন।
৭ই জুন সোমবার স্বাধীকার আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির ন্যায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দর ইউনিয়ন মিরকুন্ডী কবরস্থান সংলগ্ন ডাঃ ইয়াছিন হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসায় ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠানে খান মাসুদ এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। দোয়া শেষে মাদ্রাসা সড়কে নানা ফলাদি বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোঃ নাদিম, মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি, যুবলীগ নেতা মোঃ শাহ আলম,কবির হোসেন, আকিব হাসান রাজু ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..