• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

নাসিক মেয়র পদপ্রার্থী রাশেদ ফেরদৌস এর জনসংযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বিডি নিউজ আই: নগর পুত্র, যুব ও তরুণ সমাজের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা তার হাত ঘড়ি মার্কা প্রতীক এর ক্যাম্প উদ্ধোধন শেষে ভোটারদের কাছে দোয়া ও ভোট কামনা করেন।

৮ জানুয়ারী শনিবার বেলা ৩টায় গলাচিপা কলেজ রোড তাঁর নির্বাচনী কেম্পে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম এর উপস্হিতিতে এ ক্যাম্প উদ্ধোধন করা হয়।

মেজর জেনারেল ইব্রাহিম বলেন,সুষ্ঠ হোক নির্বাচন ভোট দিবে জনগন এ শ্লোগানকে সামনে রেখে আমাদের মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা নির্বাচন করছেন নারায়ণগঞ্জকে সুন্দর নগরী গড়ে তোলার জন্য। আপনারা সবাই তরুন সমাজ পরিবর্তন চান। তাই এ অঙ্গীকার নিয়ে আমাদের প্রার্থীকে ভোটদিয়ে নির্বাচিত করে নারায়ণগঞ্জ কে উন্নয়নের নগরী গড়ে তোলার সুযোগ দিন।

রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা বলেন, নারায়ণগঞ্জ বাসীর স্বপ্নের নগর এখনো হয়নি। এখনো অনেক সমস্যায় জড়জড়িত। অপরিকল্পিত কাজ লক্ষণীয়। আমরা আশাবাদী নির্বাচিত হয়ে সুন্দর পরিকল্পিত ভাবে এ নগরকে সাজিয়ে নারায়ণগঞ্জবাসীর বসবাসের যোগ্য করে গড়ে তুলবো।
উদ্বোধন শেষে ক্যাম্প হতে ভোট চেয়ে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কে লিফলেট বিতরণ সহ ভোট আহবান করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..