• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নড়াইলে এস.এম সুলতান চারুকলা কলেজে ভবন উদ্বোধন করলেন মাশরাফি এমপি

বিডিনিউজ আই ডেস্ক : / ১৬৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুন, ২০২২

বিডি নিউজ আই, নড়াইল: জেলায় এস.এম সুলতান চারুকলা কলেজের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা,এস. এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস.এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..