• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন যোগদান করেই কুষ্টিয়া জেলা পুলিশ লাইনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজ রবিবার (৩০ নভেম্বর) কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), যোগদান করেই পুলিশ লাইন পরিদর্শনসহ কুষ্টিয়া পুলিশ লাইন্স মেস আকস্মিক পরিদর্শন করেন এবং মেসের খাবারের মান সম্পর্কে মেস সদস্যদের নিকট জিজ্ঞাসাবাদ করেন । এছাড়াও পুলিশ সুপার কুষ্টিয়া পুলিশ লাইন্স এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

যোগদানের পূর্বে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন অত্যন্ত সুনামের সহিত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
পুলিশ সুপার পুলিশ লাইন পরিদর্শন কালে জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন- কুষ্টিয়াবাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

পুলিশ সুপার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে নতুন পুলিশ সুপার এর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম জেলা আরও স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়াসহ বিভিন্ন থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..