• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

ফতুল্লায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের লক্ষে মতবিনিময় সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ ফতুল্লা যুব সংসদ ও ফতুল্লা ইউপি’র ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকালে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দিন খোকা মোল্লা’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
মতবিনিময় সভায় জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নূর-ই-জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, ফতুল্লা যুব সংসদের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মো. মোবারক হোসেন, ফতুল্লা ইউপি’র ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, ফতুল্লা ইউপি’র ১নং সদস্য হাসমত আলী, ফতুল্লা ইউপি’র ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন, কুতুবপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য শেখ মো. ইমান আলী ও কুতুবপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম।
সাংবাদিক সেলিম মুন্সি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সালাউদ্দিন খোকা মোল্লাকে সভাপতি ও মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসন কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..