• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

ফতুল্লায় প্রেমিকাকে ধর্ষণ: প্রেমিক গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
ধর্ষক প্রেমিক জয় আলী

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক জয় আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২ নভেম্বর) দুপুরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয় আলী(২৩) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী গ্রামের বাবলুর রহমানের ছেলে। সে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকার সবুজ খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফারিয়া গার্মেন্টে কাজ করেন।

মামলায় উল্লেখ করা হয়,সুফিয়া বেগম(২৩) নামে এক তরুনী একই গার্মেন্টে কাজ করায় জয় আলীর সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হয়। এতে ২২ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় হাজী দেলোয়ারের ভাড়াটিয়া বাড়িতে একটি রুম ভাড়া নেয় জয় আলী।

সে রুমে সুফিয়া বেগমকে স্ত্রী পরিচয় দিয়ে নিয়ে যায়। এরপর তারা দুজন ওই রুমে বসবাস করতে থাকেন। এরমধ্যে জয় আলী একাধীকবার সুফিয়া বেগমকে ধর্ষন করে। ৩১ অক্টোবর বিয়ের জন্য চাপ দিলে আবারো ধর্ষন করে জয় আলী পালিয়ে যায়। তখন সুফিয়া বেগম বাড়িওয়ালাসহ আশপাশের সবাইকে বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামীকেও গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..