• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

বাংলাদেশে ১০ কোটি কভিট’১৯ এর টিকা দিতে পেরে আমরা গর্বিত: মার্কিন রাষ্ট্রদূত 

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।নারায়ণগঞ্জে কভিট’১৯ টিকা কার্যক্রমের সফলতা দেখতে পেরে এবং বর্তমান সময় পর্যন্ত আমেরিকা থেকে পাঠানো প্রায় ১০ কোটি করোনা ভাইরাসের টিকা দিতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশের বর্তমান সরকার অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বুধবার (৯ নভেম্বর) সকালে নগরীর চাষাঢ়াস্থ বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের শিশুদের কভিট’১৯ এর টিকা প্রদান কার্যক্রমের পরিদর্শন করেন।
তিনি আরও বলেন- ৫০ বছরের বন্ধুত্বের এই সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ. এফ. এম. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) সহ যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..