• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী ছাড়ছে লাখো মানুষ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ফেরিতে জনশ্রোত।

বিডি নিউজ আই সংবাদ: বৃহস্পতিবার থেকে কঠিন লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। জনস্রোতে যেন আছড়ে পড়ছে মুন্সীগঞ্জের শিমুলিয়ায়।ফেরিতে পা রাখার জায়গা নেই।
বিআইডাব্লিওটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার আহম্মদ আলী জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে অনেক মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে বহরে থাকা ১৭ টির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে কয়েকশ’ ছোটবড়ো যানবাহন। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। তবে যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তাদের পারাপারে বাধা দেয়া হচ্ছে না। তিনি আরও বলেন, শিমুলিয়া-বাংলাবাজার ঘাটের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এই রুটে এখন ১৫ ফেরিতে প্রতিদিন চার সহস্রাধিক যান ছাড়াও লাখো যাত্রী পার করা হচ্ছে।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, আমরা আজ একটু ছাড় দিচ্ছি।আগামীকাল বৃহস্পতিবার থেকে লকডাউন বা শাটডাউন যাই বলেন,আমরা যারা আইনশৃংখলার কাজে নিয়োজিত থাকবো,তারা কঠোরভাবে আমাদের দায়িত্ব পালন করবো। কোন রকম ছাড় আমরা সেখানে দিব না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..