• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে বিক্ষুদ্ধ এলাকাবাসী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
বন্দর শাহী মসজিদ ।

বন্দর সংবাদদাতা ॥ নারায়ণগঞ্জ বন্দরে নবগঠিত ঐতিহ্যবাহী শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি বিরুদ্ধে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশের হস্তক্ষেপে প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মার পর পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশের হস্তক্ষেপে বিলপ্ত ঘোষনা করে উপস্থিত মুসল্লী ও এলাকাবাসী। বিভিন্ন সূত্রে জানা গেছে, করোনায় জেলা জাতীয় পার্টির প্রয়াত নেতা আলহাজ্ব আবু জাহের চেয়ারম্যানের মৃত্যুর পর বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি ভেঙ্গে পরে। তার শূর্নস্থান পুরনের জন্য শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি গঠন নিয়ে ওই এলাকার দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদকে অবগত করে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান উভয় পক্ষকে উপজেলা পরিষদে ডেকে এনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার র্নিদেশ দেন। পরে সম্প্রতি সময়ে উপজেলা চেয়ারম্যান এম.এ রশীদ বন্দর শাহীমসজিদে পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি ঘোষনা করেন। শাহীমসজিদ এলাকার বৃহত্তম এলাকাবাসী নবগঠিত পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি বিলপ্ত দাবি করে শুক্রবার বাদ জুম্মায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষনা করে।

এ ব্যাপারে শাহীমসজিদ এলাকার সমাজ সেবক নূর হোসেন গনমাধ্যমকে জানান, পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি গঠন নিয়ে দলিয় করন করা হয়েছে। এলাকাবাসী এ কমিটি প্রত্যাক্ষান করেছে। তিনি আরো জানান, করোনার প্রকট ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় ও লকডাউনের কারনে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আমরা এলাকায় শান্তি চাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..