• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব

সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা

বিডিনিউজ আই ডেস্ক : / ১২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
সাতক্ষীরায় সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ।

চাঁপাইনবাবগঞ্জের পর এবার সাতক্ষীরায় সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার গড়ে ৩৫% -এ ওঠানামা করছে। সবশেষ বুধবার জেলায় সংক্রমণের হার বেড়ে ৫৫%- এ দাঁড়ায়। সে কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ভোর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। এই সময়ের পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।
এ ছাড়া জরুরি ওষুধ কেনার ক্ষেত্রে কিংবা চিকিৎসা নিতে বের হওয়া যাবে। সেক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। মূলত অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, এবং আমসহ খাদ্যপণ্যের পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।

শুক্রবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..