• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

সারা দেশে পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল ফিতর

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

এক মাস রোজার পর আজ সোমবার সারা দেশে পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল ফিতর। ঈদের নামাজ শেষে কোলাকুলিতে থাকছে সম্প্রীতির আহ্বান; উগ্রবাদের হুমকি ছাপিয়ে শান্তি আর সৌহার্দ্যর বার্তা।

সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিবছর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় নজরুলের গানের সুরে দোস্ত-দুশমন ভুলে, সব ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রত্যাশা করেছেন, হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনবে। দেশবাসীকে তারা জানিয়েছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা।

গত বছর ঈদুল ফিতরের ঠিক এক সপ্তাহ আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশিসহ ২২ জন।

এরপর ঈদের সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতের ঠিক আগে আগে পুলিশের চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন এক নারীসহ চারজন।

ওই দুই হামলার প্রেক্ষাপটে বছরজুড়ে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অর্ধশতাধিক জঙ্গি নিহত হয়।

এবারও ঈদে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না নিতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..