• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ব গ্রহণের পরই মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ৫ম কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন

ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি / ২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে থানা যুবলীগের সহসাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (৭ নভেম্বর) রাতে কায়েমপুর ও মধ্য সস্তাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে। মাহমুদুল হাসান আলমাস মধ্য সস্তাপুর এলাকার ছমির উদ্দিন ঢালীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করেন। পরে একই দল রাত ১০টার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আলমাসকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শ্রমিক অসন্তোষের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..