• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

বন্দরে এক দিনে তিন আত্মহত্যা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

বন্দর সংবাদদাতা: বন্দরে এক দিনে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় ও দিবাগত রাতে থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দি, বন্দর ইউনিয়নের বালুচর ও মদনপুরের লাউসার এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দরের জিওধরা এলাকায় প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী মুন্নি(২৫), বালুচর এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম পাবেল (৩২), ও সোনারগাঁও কাঁচপুর এলাকার, দীলিপ বাবুর স্ত্রী নিপা রাণী (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিওধরা এলাকায় প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী মুন্নি ১৩ দিন আগে থেকে তার ৬ বছরের একটি ছেলেসহ কল্যান্দী এলাকার নার্গিস বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে আসছেন। এসময় তার স্বামীর সঙ্গের পারিবারিক কলহ চলছিলো। তবে ২১ জুন রাতে তিনি স্বাভাবিকভাবেই তার ঘরে সন্তানসহ ঘুমাতে যান। এসময় তিনি কাউকে কিছু না জানিয়েই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে ভোর ৪ টার দিকে তার ছেলে তাকে নিথর ঝুলন্ত দেহ দেখে বাড়িওয়ালা নার্গিস বেগমকে জানালে তারা পুলিশসহ স্থানীয়দের খবর দেন।

অন্যদিকে বালুচর এলাকায় জয়নাল আবেদীন মিয়ার ছেলে মো. ইব্রাহিম পাভেল তার বাবার কাছে নানা কারণে টাকা পয়সা চাইতো। কিন্তু তার বাবা সবসময় তাকে টাকা দিতেন না। এরই জের ধরে ২১ জুন রাতে নিজ বাসার ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে সোনারগাঁ কাঁচপুর এলাকার দীলিপ বাবুর স্ত্রী নিপা রাণী দীর্ঘদিন ধরে বন্দরে লাউসার এলাকার মিলন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। স্থানীয় সুত্রে, তাদের স্বামী-স্ত্রীদর প্রায়ই ঝগড়া-বিবাদ হত। এরই জের ধরে ২১জুন বিকেল অথবা সন্ধ্যায় তার নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনা ৩টির খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে। ৩টি ঘটনার জন্য থানা পৃথক ৩টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..