• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, কক্সবাজার: সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী পুলিশ বিজিপি’র মধ্যে এক পতাকা বৈঠক আজ রবিবার সকালে টেকনাফে অনুষ্টিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে মিয়ানমারের গোলা বাংলাদেশ এসে পড়া এবং আকাশ সীমা লংঘনের ঘটনায় বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে । এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করে ভবিষ্যতে এ রূপ ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।
রোববার সকাল ১০ টায় টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির রেস্ট হাউজে অনুষ্ঠিত হয় এই বৈঠক। টানা ৫ ঘন্টার পতাকা বৈঠকটি শেষ হয় বিকাল ৩ টায়।
বৈঠক শেষে বিকাল সাড়ে ৪ টায় টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, বৈঠকের শুরুতে বিজিবি সীমান্তে গোলাগুলির বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গোলা এসে পড়া ও মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘনের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানালে বিজিপির পক্ষে এর জন্য দু:খ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ রূপ ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুত দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে সীমান্তের পরিস্থিতি নিয়ে বিজিবি-বিজিপি এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বৈঠক অনুপ্রবেশ রোধ, মাদক চোরাচালন বন্ধ করতে কাজ করার জন্য উভয় পক্ষে আলোচনা হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, বৈঠকে বিজিপির পক্ষে বলা হয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি সন্ত্রাসী গোষ্ঠি বাংলাদেশে আশ্রয় নিয়ে সীমান্তে নানা অপরাধ করছে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার অস্বীকার করা হয়। বিজিবির পক্ষে জানানো হয়, কখনও কোন সময় বাংলাদেশের ভূখন্ড কোন প্রকার সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হয়নি। সন্ত্রাসীদের বাংলাদেশ কোন সহায়তা করেন না। ভবিষ্যতেও সন্ত্রাসীদের রোধে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আজিজুর রউফ জানিয়েছেন, পতাকা বৈঠকটি নিয়মিত বৈঠকের একটি অংশ। গত তিন মাস ধরে মিয়ানমার অভ্যন্তরে চলমান ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে বৈঠক করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে বিজিপি বৈঠকে বসতে রাজী হয়। আজকের বৈঠক আন্তরিক পরিবেশে অনুষ্টিত হয়েছে।
তিনি জানান, রোববার সকাল ৯ টায় টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ পৌঁছেন। এর পর শুরু হয় বৈঠক। সেখানে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। বিজিপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন মিয়ানমারের ১১ বর্ডার গার্ড পুলিশের অধিনায়ক কর্ণেল ইয়ে ওয়াই শো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..